News & Events

blog

সীমান্ত ব্যাংক লিঃ এবং মেটলাইফ এর মধ্যে চুক্তি স্বাক্ষর

15 Jan, 2023 16 Nov, 2021

সীমান্ত ব্যাংক লিঃ এবং মেটলাইফ বাংলাদেশ এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় সীমান্ত ব্যাংকের ক্রেডিটকার্ড হোল্ডারগণ গুরুতর অসুস্থতা, দূর্ঘটনাজনিত মৃত্যু এবং স্বাভাবিক মৃত্যু, এই তিনটি ক্ষেত্রে ইন্স্যুরেন্স কভারেজ পাবেন। জনাব মুখলেসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সীমান্ত ব্যাংক লিঃ এবং মোঃ জাফর সাদেক চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ডিস্ট্রিবিউশন অফিসার, মেটলাইফ এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে উন্নত গ্রাহক সেবা এবং নতুন নতুন ভ্যালু এডিসনের উপর গুরুত্বারোপ করেন।

Live Chat Live Chat